
শেষের আগে (হার্ডকভার)
| লেখক: | আরেফিন রহমান বৃষ্টি |
| প্রকাশনী: | অন্যধারা |
| বিষয়: | সমকালীন উপন্যাস |
| পৃষ্ঠা: | 112 |
| SKU: | FIBO2509182130 |
| ভাষা: | বাংলা ( বাংলাদেশ ) |
Recently Viewed
No more recently viewed books
ফায়াজ খেয়াল করল গত ১৮ মিনিটে সাফিরা হাই তুলেছে মোট চার বার। প্রতিদিনকার মতো সাফিরার পেছনের বেঞ্চে বসে আছে ফায়াজ আর ভাবছে, এত ঘন ঘন হাই তোলে কেন মেয়েটা? আগেও খেয়াল করেছে, এ জন্য আজ মিনিটের হিসাব দেখে গুনতে পারাটা সে নিজে ভেবে বের করেছে।
অতিরিক্ত হাই তোলা ঘুম ছাড়া আর কোনো কিছু নির্দেশ করে কি? এই ব্যাপারটা নিয়ে আগে তো ভাবা হয়নি। সেটাই ভাবতে লাগল ফায়াজ। আর তা ছাড়া মোজাম্মেল স্যারের ক্লাসে একটু-আধটু হাই উঠতেই পারে। স্যারের ধীরগতির পড়ানোর স্টাইলে সবাই একটু-আধটু বিরক্ত হয় ঠিকই, তাই বলে ১৮ মিনিটে চার বার হাই? এটা কোনো রোগ না তো আবার?
সাধারণ মানুষ গড়ে দিনে কয়বার হাই তোলে? হাই তোলা কি শুধু ঘুমের পূর্বাভাস? নানা রকম চিন্তা ফায়াজের মাথায় ঘুরপাক খেতে লাগল। কাউকে জিজ্ঞাসা করা লাগবে। ডাক্তার কেউ হলে ভালো হয়। ফায়াজ চিন্তা করতে লাগল তাদের পরিচিতদের মধ্যে কেউ ডাক্তার আছে কি না। না থাকলেও সমস্যা নেই।